1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৮ দফা দাবীতে বিক্ষোভ মিছিল

  • আপডেট হয়েছে : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বিএসসি বা উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগসহ ৮ দফা দাবীতে বুধবার সকালে গাইবান্ধায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে।

গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির আয়োজন করে। মিছিলটি গাইবান্ধা কৃষি প্রশিণ ইনস্টিটিউটের ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় তারা বিভিন্ন ধরণের স্লোগান দেয়। সেখানে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন শিক্ষার্থী মুনতাসির রহমান, মেহেদী হাসান, আজওয়াদ আহম্মেদ, আরাফাত হোসেন, আব্দুল কাইয়ুম, ফাহিম মিয়া, কাওসার শেখ ও মো. রিহান প্রমুখ।

৮ দফা দাবীগুলো হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএসসি বা উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করা ও প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখা, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করা, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি.এ.ই এর অধিনস্থ থেকে বের করে সম্পুর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করা, সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করা, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম ১০ম গ্রেডের পে-স্কেলে বেতন দেয়া, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠ সংযুক্তি ভাতা প্রদান এবং উপসহকারি কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!