1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

গাইবান্ধায় কুদ্দুস আলমের ‘চর ও জীবন’ শীর্ষক প্রদর্শনী দেখতে দ্বিতীয় দিনেও দর্শকদের ভিড়

  • আপডেট হয়েছে : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ভোর বেলায় ঝড় ও বৃষ্টির কারণে দেরিতে শুরু হলেও একটুও কম ছিল না মানুষের আগ্রহ। ‘চর ও জীবন’ শীর্ষক প্রদর্শনীর দ্বিতীয় দিনও রোববার (১৩ এপ্রিল) সারাদিন ছিল দর্শকদের ভিড়। গাইবান্ধা পৌরপার্কের বিজয়স্তম্ভ প্রাঙ্গণে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

এদিন ভোর বেলায় ঝড়ে প্রদর্শনীর প্যান্ডেল লন্ডভন্ড হয়ে যায়। এ কারণে নির্ধারিত সময়ের প্রায় দেড়ঘন্টা পরে প্রদর্শনী শুরু হয়। কিন্তু দুপুরের পর থেকে শিশুসহ সব বয়সের দর্শকের ভিড় বাড়তে থাকে। এক পর্যায়ে দর্শকদের ভিড় মেলায় পরিণত হয়।

আলোকচিত্রী কুদ্দুস আলমের এই প্রদর্শনীতে চর ও চরের মানুষের জীবন চিত্র প্রতিম্বিত হলেও জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনের ছবি ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন-হত্যাযজ্ঞের প্রতিবাদে গাইবান্ধায় বিােভ আন্দোলনের ছবিও স্থান পেয়েছে।

সদর উপজেলার তুলসীঘাট থেকে কলেজ শিক্ষার্থী চার বান্ধবী প্রদর্শনী দেখতে এসেছিলেন। চার বান্ধবীর একজন তাবাসসুম মুম বলেন, ছবিগুলো অসাধারণ। তারা বালাসীঘাট দিয়ে কয়েকটি চর ঘুরেছেন। চরের মানুষের দুঃখ কষ্ট ও অনেক ঘটনা দেখেছেন। সেসব ঘটনার মূর্ত রূপ দেখলেন কুদ্দুস আলমের এ প্রদর্শনীতে। চরের এসব ছবি দেখে একই প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক দর্শকও।

প্রদর্শনী মঞ্চে রোববার বিকেলে স্কুল শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অর্ধ-শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিজয়ীনের প্রদর্শনীর শেষদিনে পুরস্কৃত করা হবে।

উল্লেখ্য; শনিবার পৌরপার্কের বিজয়স্তম্ভ প্রাঙ্গণে কুদ্দুস আলমের ‘চর ও জীবন’ শীর্ষক তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী একুশের পুরস্কারপ্রাপ্ত ড. শহিদুল আলম। সু-প্যালেস ও ফ্যাশন প্যালেসের সহযোগিতায় সৃজনশীল গাইবান্ধার আয়োজনে এ  প্রদর্শনী শুরু হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!