1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

গাইবান্ধায় অটোবাইক চালক আনিস মিয়া ঠান্ডার হত্যাকান্ডে ১জন গ্রেফতার

  • আপডেট হয়েছে : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় অটোবাইক চালক ও পত্রিকা বিক্রেতা আনিস মিয়া ঠান্ডা (৩৭) নৃশংস হত্যাকান্ডের ঘটনায় সন্দেহভাজন আরিফ মিয়াকে (২৫) আটক করেছে র‌্যাব-১৩।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় শহরের পৌরপার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন, গাইবান্ধা র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৩ (সিপিসি-৩) ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। আটককৃত আরিফ মিয়া শহরের ডেভিড কোম্পানীপাড়ার শাহজাহান মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের পৌরপার্ক এলাকা থেকে আরিফকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফের বিরুদ্ধে চুরি-ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

র‌্যাব ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, ঘটনার সাথে আরিফ মিয়া জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সদর থানায় হস্তান্তর করা হবে।

গাইবান্ধা শহরের স্টেডিয়াম সংলগ্ন সড়কে গত ২৪ এপ্রিল প্রায় রাত দেড়টার দিকে সড়কে অটোবাইক চালক আনিস মিয়া ঠান্ডাকে (৩৭) ছুরিকাঘাত করে অটোবাইক নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ এপ্রিল সকাল ৯টার দিকে আনিস মারা যান। এ ঘটনায় ২৫ এপ্রিল রাতে ঠান্ডার স্ত্রী কবিতা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী দেখিয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। নিহত ঠান্ডা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে। তিনি অটোবাইক চালক ছিলেন। এরআগে তিনি শহরের দীর্ঘদিন পত্রিকা বিক্রেতার কাজ করতেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!