1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

কুদ্দুস আলমের একক আলোকচিত্রী প্রদর্শনী গাইবান্ধায় ১২ থেকে ১৪ এপ্রিল

  • আপডেট হয়েছে : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনশীল গাইবান্ধার আয়োজনে এবং সু-প্যালেস ও ফ্যাশন-প্যালেস’র সহযোগিতায় তিনদিনব্যাপী আলোকচিত্রী কুদ্দুস আলমের একক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ১২, ১৩ ও ১৪ এপ্রিল গাইবান্ধা পৌরপার্কে স্বাধীনতার বিজয়স্তম্ভ প্রাঙ্গণে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

১২ এপ্রিল (শনিবার) বেলা ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলোকচিত্রী, মানবাধিকার অ্যাক্টিভিস্ট, লেখক, কিউরেটর, দৃক পিকচার লাইব্রেরী এবং পাঠশালা, সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট’র প্রতিষ্ঠাতা ও একুশে পদকপ্রাপ্ত ড. শহিদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস সালাম, গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও দ্য ডেইলি স্টারের বগুড়া প্রতিনিধি মোস্তফা সবুজ এবং সু-প্যালেস ও ফ্যাশন-প্যালেস’র স্বত্ত্বাধিকারী মো. আবুল হোসেন মৃধা সোহাগ। সভাপতিত্ব করবেন আলোকচিত্রী সাংবাদিক কুদ্দুস আলম। প্রদর্শনী মঞ্চে থাকছে নাচ, আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র কর্মশালা ও গুণিজন সম্মাননা।

সৃজনশীল গাইবান্ধার সভাপতি মেহেদী হাসান বলেন, উত্তরের জেলা গাইবান্ধার চার উপজেলা দিয়ে বয়ে যাওয়া তিস্তা-ব্রহ্মপুত্র-যমুনাবেষ্টিত চর-দ্বীপচরের মানুষের জীবনযাত্রা নিয়ে কুদ্দুস আলমের একক আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী ‘চর ও জীবন’ নামের এই প্রদর্শনীতে গুণী এই আলোকচিত্রী চরের মানুষের জীবনসংগ্রাম, তাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক তুলে ধরেছেন তার ছবিতে। এতে আপনার উপস্থিতি প্রত্যাশা করছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!