1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

ঈদের ছুটি শেষে দিনাজপুরে হিলি স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু

  • আপডেট হয়েছে : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিন বন্ধ থাকার পর জেলায় আজ হিলি স্থলবন্দরের আমদানি -রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হয়েছে।

আজ রোববার দুপুর দু’টায় দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি- রফতানিকারক এসোসিয়েশনের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর আজ রোববার বেলা সাড়ে  ১১ টা থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করা হয়েছে।

এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।

হিলি স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম জানান, টাকা ৯ দিন বন্ধের পর আজ রোববার বেলা সাড়ে ১১ টা থেকে ভারতের সাথে এই বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। স্বাভাবিকভাবে চলছে বন্দরের সকল কার্যক্রম। স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে। তা আনলোড হয়ে ও দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ছেড়ে যেতে শুরু করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!