1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

আনিস হত্যাকান্ডের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ অটোরিক্সা চালক ও পত্রিকা বিক্রেতা আনিস মিয়া ঠান্ডার নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গাইবান্ধায় মানববন্ধন এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। সড়ক অবরোধ চলাকালে রাস্তার দু’পাশে প্রায় আধা ঘন্টা যানজটের সৃষ্টি হয়। এসময় বিক্ষুব্ধরা খুনিদের গ্রেফতারে নানা ধরণের স্লোগান দেয়। বিক্ষুব্ধ গাইবান্ধা এলাকাবাসী এ মানববন্ধন ও সড়ক কর্মসূচির আয়োজন করে।

পরে সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুল হক তালুকদার উপস্থিত হয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ কর্মসূচি তুলে নেয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন আব্দুর রহমান শেখ, আব্দুল ওয়াহাব, রাজা মিয়া, জাহাঙ্গীর আলম, মামুন মিয়া, নিহত আনিসের ছোট বোন হেনা আকতার, স্ত্রী কবিতা বেগম, মেয়ে আরনিকা ও ছেলে প্রান্ত।

বক্তারা আনিছুর রহমান ঠান্ডার নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। তারা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য; গাইবান্ধা শহরের স্টেডিয়াম সংলগ্ন সড়কে ২৪ এপ্রিল প্রায় রাত দেড়টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনিস মিয়া ঠান্ডা (৩৭) নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে এবং পত্রিকা বিক্রেতা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!