1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

সুদানের দারফুরে সেনাবাহিনীর হামলায় কয়েকশ’ মানুষ নিহত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

সুদানের দারফুর অঞ্চলের একটি বাজারে বিমান হামলায় কয়েকশ’ মানুষ নিহত হয়েছে। সুদানের যুদ্ধ পর্যবেক্ষক দল মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলে ওই হামলার জন্যে সেনাবাহিনীকে দায়ী করেছে।

খার্তুম থেকে এএফপি এ খবর জানায়।

সুদানের প্রায় দুই বছরের গৃহযুদ্ধে উভয় পক্ষের নৃশংসতার তথ্যচিত্র তৈরি করেছে স্বেচ্ছাসেবক আইনি পেশাদারদের একটি জরুরি আইনজীবী দল (ইমারজেন্সি ল ইয়ারর্স গ্রুপ)। দলটি  জানিয়েছে, সেনাবাহিনী বিমান হামলা চালিয়ে এসব নাগরিককে হত্যা করেছে এবং গুরুতর আহত করেছে বেশ কিছু লোক।’

তবে, কখন এই হামলা হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট করে জানায়নি।

দারফুরে টেলিযোগাযোগ বিচ্ছিন্নতার কারণে এএফপি নিশ্চিত করে নিহতের সংখ্যা জানাতে পারেনি।

সেনাবাহিনী এই হামলা সম্পর্কিত তাৎক্ষণিক মন্তব্য করার অনুরোধের জবাব দেয়নি।

দারফুরের প্রায় পুরো অঞ্চল আরএসএফ-এর নিয়ন্ত্রণে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার সেখানে  ‘গণহত্যার’ অভিযোগ এনে এর জন্যে সেনাবাহিনীকে দায়ী করেছে।

বিশাল দারফুর অঞ্চলে বেসামরিক এলাকায় ব্যারেল বোমা হামলা, দুর্ভিক্ষ পীড়িত বাস্তুচ্যুত শিবিরে আধা-সামরিক বাহিনীর হামলা এবং ব্যাপক জাতিগত সহিংসতাসহ যুদ্ধের সবচেয়ে ভয়াবহতার মুখোমুখি হয়েছে।

আধাসামরিক বাহিনী দারফুরে অত্যন্ত সজ্জিত ড্রোন মোতায়েন করে থাকে। তবে, সেনাবাহিনী আকাশে যুদ্ধবিমান দিয়ে অঞ্চলজুড়ে আরএসএফ অবস্থানগুলোয় নিয়মিত হামলা চালিয়ে তাদের আধিপত্য বজায় রেখেছে।

২০২৩ সালের এপ্রিল মাস থেকে আধা-সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্স(আরএসএফ)-এর সাথে সেনাবাহিনী লড়াই করে আসছে। যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, ১ কোটি ২০ লক্ষাধিক লোককে বাস্তুচ্যুত করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!