1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

সাঘাটায় জাতীয় ভোটার দিবস উদযাপন

  • আপডেট হয়েছে : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান,(সাঘাটা, ফুলছড়ি) প্রতিনিধিঃ

“তোমার আমার বাংলাদেশ, ভোট দেবো মিলেমিশে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাতীয় ভোটার দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ২ মার্চ রবিবার এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার মো. ওয়াজেদ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসাহাক আলী। তিনি বলেন, “সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা বৃদ্ধি করা জরুরি। জাতীয় ভোটার দিবস সেই সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।”

এছাড়া আরও বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন অফিসার সামিউল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আবু বকর সিদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, আনসার ভিডিপি কর্মকর্তা সাহেনা বেগম ও উপজেলা সহকারী নির্বাচন অফিসার আতাউর রহমান।

বক্তারা তাদের বক্তব্যে ভোটারদের দায়িত্ব ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এবং নতুন ভোটারদের নিবন্ধন ও সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!