1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

সাঘাটায় ‘কুসুমকলি’ শিশু পার্কের উদ্বোধন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাঘাটায় শিশুদের বিনোদনের জন্য নির্মিত ‘কুসুমকলি’ শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টায় পার্কটির উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। উপজেলা প্রশাসনের উদ্যোগে বোনারপাড়া ইউনিয়নের কলেজ মোড়ে পার্কটি নির্মিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী, সহকারি কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন, সাঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবীব, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহেনা খাতুনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধন কালে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, শিশুদের জন্য এমন একটি বিনোদন কেন্দ্র নির্মাণ প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ‘কুসুমকলি’ শিশু পার্কটি শিশুদের জন্য আনন্দদায়ক ও নিরাপদ বিনোদন কেন্দ্র হিসেবে সেবা দিয়ে যাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!