1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

লালমনিরহাটে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার-১

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,
লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ জুয়েল (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। এ সময় ৫০ বোতল ফেন্সিডিলও উদ্ধার করা হয়।

সোমবার (১৭ মার্চ) রাত ৯টার দিকে লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার রায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপতারকৃত জুয়েল ঢাকার ধামরাই বাংগালা এলাকার নওশের আলীর ছেলে।

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার রায় জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকি (সাকোয়ার বাজার) এলাকায় একটি মাইক্রোবাস আটক করা হয়। এ সময় মাইক্রোবাসে অবস্থান করা জুয়েল নামে একজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি এবং গাড়িতে থাকা একটি বস্তায় থেকে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পরে তাকে জিজ্ঞাসা করলে তার কাছে পাওয়া বিদেশি অবৈধ অস্ত্র ও গুলির স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। অবৈধ অস্ত্র রাখার অপরাধে তাকে গ্রেফতার দেখানো হয়। থানা পুলিশের গোপনীয়তা রক্ষার্থে এবং বিষয়টি তদন্তে আরও কিছু তথ্যের জন্য দেরিতে সাংবাদিকদের অবগত করা হলো।

গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা পক্রিয়াধিন রয়েছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!