1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রংপুরে ৭ দিনে ৩১ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

রংপুরে গত এক সপ্তাহে ৩১টি লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। আরও ১৪১টি অবৈধ ইটভাটা উচ্ছেদের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম এ তথ্য নিশ্চিত করেন ।

রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল জানিয়েছেন, রংপুর জেলায় মোট ২৪০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭২টি অবৈধ। এসব ইটভাটার পরিবেশগত লাইসেন্স না থাকায় এবং প্রয়োজনীয় শর্ত না মেনে অবৈধভাবে এসব ভাটা ইট উৎপাদন করছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি মাটির ওপরের অংশ তুলে নেওয়ায় জমির উর্বরতা নষ্ট হয়ে কৃষিতে নেতিবাচক প্রভাব পড়ছে।

তিনি আরও বলেন, সম্প্রতি উচ্চ আদালত সারা দেশের অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ দিয়েছে। এ কারণে অবৈধ ভাটায় ইট উৎপাদন বন্ধে অভিযান শুরু হয়েছে।

এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম জানান, অভিযানের অংশ হিসেবে গত এক সপ্তাহে রংপুর সদর উপজেলার ৮টি, পীরগঞ্জে ৪টি, কাউনিয়ায় ৩টি, তারাগঞ্জ ৩টি, বদরগঞ্জ ২টি, মিঠাপুকুর ৬টি এবং পীরগাছায় ২টিসহ জেলায় মোট ৩১টি ইটভাটার চিমনির আগুন নিভিয়ে দিয়ে ভেঙে দেয়া হয়েছে। এ সব অভিযানে জেলা-উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বিএসটিআইয়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!