1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

ফুলছড়িতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৭৫ বছরের বৃদ্ধ আটক

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ মার্চ ) দুপুর ২টার দিকে কিসামত আলী কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী মোছা. লামিয়া (১০) বাড়ির পাশে খেলছিল। এসময় একই গ্রামের বিষা শেখ (৭৫) কৌশলে শিশুটিকে তার ভুট্টা ক্ষেতে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণের ঘটনা ঘটায় বলে অভিযোগ ওঠে।  পরিবার ও স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত পুলিশকে খবর দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

ফুলছড়ি থানা পুলিশ জানায়, ভিকটিমকে একজন নারী পুলিশ কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করছেন এবং তার শারীরিক পরীক্ষার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বলেছেন, এ ধরনের জঘন্য অপরাধের যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পুলিশ আশ্বস্ত করেছে যে, শিশুটির ন্যায়বিচার নিশ্চিতে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!