1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ফুলছড়িতে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির মাঠ দিবস

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়িতে ২০২৪-২০২৫ বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (৩ মার্চ) উপজেলার উদাখালী ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামের কৃষক আব্দুর রউফ মিয়ার বাড়ির উঠানে বারি সরিষা-১৪ নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়ার সভাপতিত্বে উপসহকারী কৃষি কর্মকর্তা আবু হাসান মানিকের সঞ্চালনায় মাঠ দিবস ও কারিগরি আলোচনায় বক্তব্য রাখেন, গাইবান্ধা বীজ প্রত্যয়ন এজেন্সীর জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, ফুলছড়ি প্রেস কাব সভাপতি আমিনুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা তৌফিক ইমাম-রিপন ও চাষী আব্দুর রউফ প্রমুখ।

মাঠ দিবসে উদাখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষক-কৃষাণী ও বিভিন্ন পেশা-শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চাহিদার তুলনায় আমাদের দেশে ভোজ্যতেল উৎপাদনের পরিমাণ অনেক কম। কারণ দেশে ভোজ্য তেলের আবাদী জমির পরিমাণ খুবই কম এবং বিভিন্ন কারণে প্রতি বছর এই জমির পরিমাণ কমে যাচ্ছে। ফলে আমাদের প্রতি বছর হাজার হাজার কোটি টাকার ভোজ্যতেল আমদানি করতে হচ্ছে। স্বাধীনতার পর বারি’র তৈলবীজ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের তৈলবীজ ফসলের ৫০ ধরনের উচ্চফলনশীল জাত উদ্ভাবন করেছেন। আমরা যদি এসব উচ্চফলনশীল জাত কৃষকদের কাছে পৌঁছে দিতে পারি তাহলে দেশে ভোজ্যতেলের উৎপাদনের পরিমাণ বাড়বে এবং আমদানির পরিমাণ কমে যাবে। পাশাপাশি আমাদের এলাকায় তেল, ডাল ও সবজি ফসলের চাষাবাদ বাড়াতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!