1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই

পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

আরবি মাসের আজ ১ শাওয়াল ৩১ মার্চ সোমবার উপজেলা প্রশাসনিকের নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে সকাল ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজের আগে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন,সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত আল ইয়াসা রহমান তাপাদার,থানা অফিসার ইনচার্জ মোঃ জুলফিকার আলি ভুট্টাে, উপজেলা জামায়াতের শুরা সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবু তালেব সরকার, পৌর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা জেলা বাস,মিনিবাস,কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোশফেকুর রহমান রিপন ও কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সভাপতি আসাদুজ্জামান সেলিম প্রমুখ।

ঈদ-উল ফিতরের নামাজের ইমামতি করেন নুনীয়াগাড়ী প্রফেসরপাড়া জামে মসজিদ ও কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আসাদুজ্জামান আসাদ।

দল মত নির্বিশেষে সর্বস্তরের মুসলিমদের আগমনে মাঠ কানায় কানায় পূর্ণ হয়েও মাঠ সংলগ্ন কাশিয়াবাড়ী সড়ক প্রতিবারের ন্যায় ঈদগাহ্ মাঠে পরিনত হয়। যথা সময়ে নামাজ আদায় ও নামাজ শেষে দেশ-জাতি ও সমগ্র বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা সহ বিশেষ করে ফিলিস্তিনের জন্য দো’আ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!