1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই

পলাশবাড়ীতে সৌদি ও মধ্যপ্রাচের সঙ্গে মিল রেখে ঈদ উৎযাপন

  • আপডেট হয়েছে : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে কয়েকটি পরিবার।

প্রচলিত নিয়মানুসারে এলাকায় একদিন
আগেই ঈদ পালন করায় স্থানীয়দের মাঝে আলোচনা সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

রবিরার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টায় জেলার আহলে হাদিস অনুসারী মুসল্লিরা উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ায় নামাজ আদায় করেন।

ঈদের নামাজে ইমামতি ও খুৎবা পাঠ করেন হাফেজ মোহাম্মদ ওমর ফারুক।

সকাল থেকেই পলাশবাড়ী উপজেলার বিভিন্ন এলাকা থেকে তালুক ঘোড়াবান্ধা মধ্যপাড়ায় জড়ো হতে থাকেন মুসল্লিরা। পরে তারা স্থানীয় একটি প্রতিষ্ঠানের ছাদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। পাশে নারীদের জন্যেও নামাজের ব্যবস্থা করা হয়। সেখানে ৮-১০ জন নারী ঈদের নামাজ আদায় করেন।

ঈদের জামাতে জেলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শিশুসহ ৪০-৫০ জন মুসল্লি ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা ঈদের আনন্দ ভাগাভাগি করতে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

নামাজে আসা তালুকঘোড়াবান্ধা গ্রামের মুসা মিয়া (১৯) ও সোলায়মান (৪৫) বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ পড়তেই আজ সকালে এখানে এসেছি। সবাই মিলে ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম। এভাবেই দীর্ঘ ১০ বছর ধরে ঈদ করে আসছি।

একই গ্রামের মোস্তফা বলেন, আমাদের গ্রামের ১০-১২টি পরিবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছি।

এদিকে, একদিন আগে ঈদ উদযাপনে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এজন্য পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!