1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নারী শিশু ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে গাইবান্ধায় বিক্ষোভ মিছিলে স্লোগানে উত্তাল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় অব্যাহত নারী ও শিশু ধর্ষণ-নিপীড়নে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মিছিলে স্লোগানে উত্তাল হয়ে ওঠেছে। মিছিল থেকে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতসহ ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষী বন্ধের জোর দাবী জানানো হয়। ‘জাগো গাইবান্ধা’র ব্যানারে মঙ্গলবার (১১ মার্চ) গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে বিশাল বিােভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ থেকে নারী-শিশু নিপীড়ন, ধর্ষণ এবং নারী বিদ্বেষী বক্তব্যের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান দেওয়া হয়। এরআগে বিক্ষোভ সমাবেশ উদ্বোধন করেন শিক্ষাবিদ সাহিত্যিক মাজহারউল মান্নান।

সিপিবি নারী শাখার মিতা হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্রীড়া ব্যক্তিত্ব পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেলসহ বিভিন্ন নারী সংগঠনের পক্ষে মহিলা পরিষদের রিকতু প্রসাদ, জাতীয় নারী জোটের শিরিন আকতার লিজা, দুর্বার নারী উন্নয়ন নেটওয়ার্কের মাজেদা খাতুন কল্পনা, আইস নাট্য সংস্থার শাহনাজ আমিন মুন্নী, উদীচীর শিরিন আকতার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ইসরাত জাহান লিপি, অবলম্বনের মাজেদা আকতার রুনু, নারী মুক্তি কেন্দ্রের অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, শামীমা আফরোজ, নারী আন্দোলনের অধ্যাপক রোকেয়া খাতুন, ছাত্র ইউনিয়নের মৈত্রেয় হাসান জয়িতা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংস্থা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা আরো বলেন, একের পর এক ধর্ষণ ঘটছে, গণঅভ্যুত্থানে নারীদের উল্লেখযোগ্য ভূমিকা থাকলেও পরবর্তীতে নানাভাবে নারীদের হেনস্থা করা হচ্ছে। অবিলম্বে সারাদেশে ধর্ষণের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবী জানানো হয়। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জন্য দায়ী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবী জানান বক্তারা। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!