1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ নারীর নিরাপত্তা নিশ্চিতসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবীতে ‘গাইবান্ধা উদ্যোক্তাবৃন্দ’ ব্যানারে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে ডিবি রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) গাইবান্ধার সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সিফতান আহম্মেদ খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেনন গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, নারী উদ্যোক্তা মাহবুবা সুলতানা, তাসলিমা আজম লিজা, মাহফুজা আক্তার তন্নী, রনী চাকী ও নারী ফুটবলার মেহজাবিন প্রমুখ।

বক্তারা বলেন, মাগুরায় একটি ছোট্ট শিশুকে ধর্ষণের ঘটনা আমাদের সমাজের জন্য লজ্জাজনক। ওই শিশু আমাদের সবার ছোট বোন। তারই নিকট আত্মীয়রা নরপশুর মতো ধর্ষণ ও নির্যাতন করেছে। আমরা এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে পরবর্তীতে আর কেউ ধর্ষণের সাহস না করে।

তারা আরো বলেন, বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতির কারণে বিভিন্ন সময়ে ধর্ষণকারীরা পার পেয়ে যায়। ফলে বারবার এমন ধর্ষণের ঘটনা ঘটছে। ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে দেশে ধর্ষণের পরিমাণ কমে যাবে। আমাদের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এছাড়া এসকল ঘটনায় আমাদের সবার জায়গা থেকে জোরালো প্রতিবাদ করতে হবে। আমরা সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ-নারী নিপীড়নে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানায়। পাশাপাশি সরকারের কাছে সর্বস্তরে নারীসহ সব মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!