1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

ধর্ষণ-নির্যাতন-মব সন্ত্রাস বন্ধসহ বিভিন্ন দাবীতে গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ সারাদেশে অব্যাহত ধর্ষণ-নির্যাতন-সব সন্ত্রাস বন্ধ, জনগণের জানমালের নিরাপত্তা প্রদান, ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস প্রদান ও জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবীতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা।

বুধবার (১৯ মার্চ) সকাল ১১টায় গাইবান্ধা শহরের ১নং রেলগেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানেই শেষ হয়। বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক রেবতী বর্মন ও বাসদ জেলা আহবায়ক কমরেড গোলাম রব্বানী প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বাসদ মার্কসবাদী’র কাজী আবু রাহেন শফিউল্যাহ, নিলুফার ইয়াসমিন শিল্পী, কমিউনিস্ট পার্টির ছাদেকুল ইসলাম মাস্টার, এমদাদুল হক মিলন, বাসদের সুকুমার মোদক ও ইশরাত জাহান লিপি প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যদিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি লাগামহীন, সারাদেশে নারী-শিশু ধর্ষণ, নিপীড়ন বেড়েছে উদ্বেগজনক হারে, ঢাকাসহ সারাদেশে ডাকাতি, ছিনতাই, খুন, মব সন্ত্রাস, দখলদারিত্ব অব্যাহতভাবে বেড়ে চলেছে। বিভিন্ন স্থানে পরিকল্পিত মব সন্ত্রাস করা হচ্ছে। ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী করে তারা এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহবান জানান। সেইসাথে সকল শ্রমিক, বেসরকারি শিক্ষকদের বেতন বোনাস ঈদের আগেই প্রদান ও জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!