1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গোবিন্দগঞ্জে গরু ও মহিষের গাড়ি ডাকাতির সাথে জড়িত ডাকাত গ্রেফতার : ডাকাতির রহস্য উদ্ঘাটন

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিষ ও গরু ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতার এবং ডাকাতির রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) দুপুরে গোবিন্দগঞ্জ থানার কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে থানার অফিসার বুলবুল ইসলাম প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস কনফারেন্সে অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম প্রেস কনফারেন্সে বলেন, গত ২৫ জানুয়ারী রাত আনুমনিক ১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার বৈঠাখালিতে অবস্থিত আখ গবেষণা কেন্দ্রের সামনে বেড়িকেট দিয়ে নীফামারীতে থেকে ঢাকা যাওয়ার পথে ১০টি গরু বোঝাই একটি ট্রাক থামিয়ে ৮/৯ জনের একটি ডাকাতদল ট্রাকের চালকসহ অন্যান্যদের মারপিট করে তাদের চোখ বেঁধে জোড় করে ডাকাতদলের আনা ট্রাকে তুলে দিয়ে গরু বোঝাই ট্রাকটি ডাকাতদের কয়েকজন নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে চলে যায়। এ ব্যাপারে থানায় মামলা রুজু হলে গাইবান্ধা পুলিশ সুপারের নির্দেশে অভিযান পরিচালনা করে গরু বহনকারী ট্রাকটি দিনাজপুরের হাকিমপুর থানা এলাকা থেকে উদ্ধার করা হয়।

গত ২৬ জানুয়ারি রাত আড়াইটায় কুড়িগ্রাম থেকে রাজশাহীগামী ৯টি মহিষ বোঝাই একটি ট্রাক একই ভাবে ডাকাতি হলে গাইবান্ধা পুলিশ সুপারের নির্দেশে এবং সহকারি পুলিশ সুপার সি-সার্কেলের তদারকিতে গোবিন্দগঞ্জ থানার চৌকষ পুলিশ টিম অভিযানে নেমে বগুড়ার মাটিডালির জয়বাংলা নামক স্থান থেকে মহিষ বহনকারী ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এছাড়াও গত ৯ ফেব্রুয়ারি ডাকাতির সাথে জড়িত গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের মৃত আলম মিয়ার পুত্র শিপন মিয়াকে গ্রেফতার করলে তার স্বীকারোক্তি মোতাবেক ডাকাতির সাথে জড়িত এবং ডাকাতি করা গরু মহিষ বিক্রির সাথে জড়িতদের গ্রেফতার করা হয়। সর্বশেষ গত রোববার (৯ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে গরু ও মহিষ ডাকাতির মূলহোতা গোবিন্দগঞ্চ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের দিঘলী ফুলবাড়ী গ্রামের আমান উল্ল্যা শেখ ওরফে চিনু মিয়ার পুত্র সামিউল ইসলামকে গ্রেফতার করলে এই গরু ও মহিষ চুরির ঘটনার সকল আসামী গ্রেফতার কাজ সম্পন্ন করাসহ পুরো রহস্য উদঘাটন হয়। থানার আয়োজনে এই প্রেস কনফারেন্সে থানার এসআই মানিক রানা উপস্থিত থেকে বিভিন্ন বিষয়য়ে আফিসার ইনচার্জকে সহায়তা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!