1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

গাইবান্ধা পৌরসভার উপসহকারী প্রকৌশলীর অপসারণের দাবীতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ঘুষ-দূর্ণীতির অভিযোগ তুলে গাইবান্ধা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী শফিউল ইসলামের অপসারণের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থার আয়োজনে সোমবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে ডিবি রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রোকনউদ্দৌলা, সহ-সভাপতি প্রকৌশলী সোহরাব, দপ্তর সম্পাদক প্রকৌশলী ফজলে রাব্বি ও কোষাধ্যক্ষ প্রকৌশলী চমক কুমার প্রমুখ।

বক্তারা বলেন, গাইবান্ধা পৌরসভায় কর্মরত উপসহকারী প্রকৌশলী শফিউল ইসলাম দীর্ঘদিন ধরে প্ল্যান প্রণয়ের সাথে জড়িত থাকায় পৌর নাগরিকদের কাছ থেকে প্ল্যান করা বাবদ এবং প্ল্যান পাশ করা বাবদ বিভিন্ন সময়ে অবৈধ লেনদেনের সাথে জড়িত থেকে পৌর নাগরিকদের হয়রানি করে আসছে। ইতিমধ্যে তার ঘুষ ও দূর্ণীতর খবর জাতীয় পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশ পেয়েছে। পেশাজীবী হিসেবে আমরাও তার দ্বারা বিভিন্নভাবে হয়রানির স্বীকার হয়ে আসছি।

বক্তারা অবিলম্বে প্রকৌশলী শফিউল ইসলামের দ্রুত অপসারণের দাবী জানান। মানববন্ধন শেষে গাইবান্ধা পৌরসভার নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় বলে জানানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!