1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

গাইবান্ধার সাড়ে ৩ লাখ শিশু পাবে ভিটামিন ভিটামিন ‘এ’ ক্যাপসুল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ সারাদেশে আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। একদিনের এই ক্যাম্পেইনে গাইবান্ধা জেলার সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ ক্যাম্পেইন উপলক্ষে মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে গাইবান্ধার সিভিল সার্জনের কার্যালয়ে ওরিয়েন্টেশন কর্মশালায় সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

কর্মশালায় গাইবান্ধার সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান জানান, ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। এসময় গাইবান্ধা জেলার ৩ লাখ ৫৩ হাজার ১১৩ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে স্বাস্থ্য বিভাগের। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৩৫ হাজার ৬৭৫ জন শিশুকে ১টি নীল রঙের এবং ৩ লাখ ১৭ হাজার ৪৩৮ জন ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার মোট ২ হাজার ৩৩টি কেন্দ্রে এই ক্যাম্পেইন চলবে।

কর্মশালায় গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. রেজওয়ান আহম্মেদ ও ডা. কাজী মো. আহসানুল হাসিব মুধীন, ইপিআই সুপার হালিম সরকার ও নিউট্রেশন ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রায়হানা ইসলাম উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!