1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

গাইবান্ধায় সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা উদযাপন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ দিনব্যাপী নানা আয়োজনে গাইবান্ধায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব উদযাপন করা হয়েছে।

উৎসব উপলক্ষে শুক্রবার (১৪ মার্চ) সদর উপজেলার সরকারটারি গ্রামে হরিবাসর প্রাঙ্গণে অবস্থিত প্রার্থনালয়ে ঘট স্থাপন ও পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রান্তের সনাতন ধর্মালম্বীরা অংশ নেন। পরে তারা রং খেলায় মেতে ওঠেন। তাদের গালে মুখে দেখা যায় আবিরের রং। মেখেছে সারা গায়েও। কেউ স্বেচ্ছায় রং মাখছেন আবার কাউকে জোর করে মাখিয়ে দিচ্ছে অন্যরা। এতে চারদিকে রঙের ছড়াছড়িতে মেতে ওঠে সনাতন ধর্মাবলম্বীরা।

সনাতন ধর্মাবলাম্বীরা জানান, এই দিনে শ্রী কৃষ্ণ বেত্রাসুর নামে এক অত্যাচারি অসুরকে হত্যা করে তার রক্তে হোলি খেলেছিলেন। আবার ফালগুনী পূর্ণিমা তিথির এই দিনে শ্রী কৃষ্ণ আবির ও গুলাল নিয়ে তার সখী রাধা ও তেত্রিশ হাজার গোপীর সঙ্গে রঙ ছোড়াছুড়ির খেলায় মেতেছিলেন। এ জন্য হিন্দুধর্মাবলাম্বীরা বহু আগে থেকেই দোলযাত্রা বা হোলি উৎসব উদ্যাপন করে আসছেন।

এদিন সকালে পূজা-অর্চনা শেষে শুরু হয় কীর্তন। এতে অংশ নেয় জেলার বিভিন্ন অঞ্চলের ৭টি দল। দলগুলো হচ্ছে শ্রীযুক্ত বাবু রনজিৎ কুমার বর্মন (পবনাপুর), শ্রীযুক্ত বাবু দক্ষিণা রঞ্জন বর্মন (ভেলাকোপা), শ্রীযুক্ত বাবু বাবলু চন্দ্র সরকার (সাদুল্লাপুর), শ্রী রিংকু সরকার (রাধাকৃষ্ণপুর), শ্রীযুক্ত বাবু অহেন্দ্র নাথ সরকার (কাশিয়াবাড়ী), শ্রীযুক্ত বাবু কান্তি ভূষণ বর্মন (সরকারটারি) ও শ্রীযুক্ত বাবু নিরাশা বর্মন (সরকারটারি)।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!