1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই

গাইবান্ধায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাসসহ ৫ দফা দাবী

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাসসহ ৫ দফা দাবীতে গাইবান্ধায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে রোববার (২৩ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ক্বারী মো. নুর মোহাম্মদ মন্ডল ইদু, সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি মো. আশরাফুল ইসলাম প্রধান, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, মাস্টার ট্রেইনার মো. হেলাল সরকার, মডেল কেয়ার টেকার মো. মশিউর রহমান, সুপার ভাইজার হোসেন আলী ও আনোয়ার হোসেন প্রমুখ। এতে জেলা ও উপজেলার শিক্ষকবৃন্দ অংশ নেয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখিত ৫ দফা দাব সমূহ নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) মাহে রমজানের মধ্যে পাস করা, ঈদুল ফিতরের পূর্বে (বকেয়া) বেতন ও বোনাস পরিশোধ, শিক্ষকদের গ্রেডভুক্ত করে স্থায়ীকরণ, কোনভাবেই আউটসোর্সিং পদ্ধতিতে না নেয়া, শিক্ষকদের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান ও শিক্ষকরা অসুস্থ কিংবা মৃত্যুবরণ করলে শিক্ষক তহবিল গঠন করে এককালিন অনুদান প্রদান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!