1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গাইবান্ধায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত দলটির জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিপিবির জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মিতা হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজু রহমান মুকুল, সহকারি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী ও জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য আব্দুল্যাহ আদিল নান্নু প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৪৮ সালের ৬ মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হলেও উপমহাদেশে আরো আগে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে কমিউনিস্ট পার্টির রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা।

বক্তারা আরো বলেন, বারবার রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হলেও সাধারণ মানুষের শোষণ-বৈষম্যের অবসান হয় নাই। প্রতিটি গণঅভ্যুত্থানে সাধারণ মানুষ জীবন দেয় আর সুবিধা নেয় ধনীক শ্রেণি। ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শোষণ-নিপীড়ন-বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে শামিল আহবান জানান বক্তারা। শেষে একটি লাল পতাকা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!