1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবীতে গাইবান্ধায় মানববন্ধন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবীতে গাইবান্ধায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশন।

এসময় বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহম্মদ শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলামসহ অন্যরা। এছাড়াও জেলা-উপজেলার অন্যান্য নির্বাচন কর্মকতা ও কর্মচারীরা এ কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, শুরু থেকেই এনআইডি সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি কার্যক্রম ইসির অধীনেই নিরাপদ রয়েছে এবং ভবিষ্যতেও তা নিরাপদ থাকবে। এনআইডি কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। ১৩ কোটি ভোটারের তথ্য সুরক্ষিত রাখতে এবং দেশে গণতন্ত্র অক্ষুন্ন রাখতে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই থাকা জরুরি। এতদিন ধরে যারা এই কার্যক্রম পরিচালনা করে আসছেন, তাদের ছাড়া এই কার্যক্রম অন্য কোথাও স্থানান্তর করা হলে পুরো প্রক্রিয়ায় ধস নামতে পারে। তাই তারা এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!