1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সুন্দরগঞ্জে ‘খমিরন সাবান শিক্ষাবৃত্তি’ পেল ৫৪ শিক্ষার্থী

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্তরের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘খমিরন সাবান শিক্ষাবৃত্তি’ প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয় হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা স্পন্দনবী’র আয়োজনে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব খোকনের সভাপতিত্বে খমিরন সাবান শিক্ষাবৃত্তি প্রদানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্পন্দনবী’র ডেপুটি কান্টি ডিক্টের মো. মোস্তাফিজুর রহমান।

খমিরন সাবান শিক্ষাবৃত্তি পরিবারের সদস্য মো. সাইফুল ইসলাম শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্পন্দনবী’র সিনিয়র প্রোগ্রামার অফিসার মো. রাজিবুল ইসলাম, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সালেমা বেগম, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, ভাটি কাপাসিয়া সেসিব উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও বেলকা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ ও বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম প্রমুখ।

পরে গত ২০২৪ শিক্ষাবর্ষের বেলকা এমসি উচ্চ বিদ্যালয় ও বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৪ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ এবং একটি করে ঘড়ি প্রদান করা হয়।

এর আগে, শিক্ষাবৃত্তির পরিসর বৃদ্ধি করার লক্ষে উপজেলার ২২টি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় করেন স্পন্দনবী। চলতি ২০২৫ শিক্ষাবর্ষে ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের খমিরন সাবান শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!