1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সাদুল্লাপুরে সাবেক ছাত্রলীগ নেতা হত্যায় মামলা দায়ের : স্বজনদের শোকের মাতম

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিহত মামুন মন্ডলের বাবা মান্নান মন্ডল বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন।

এ মামলায় ২৭ জনের নাম উল্লেখ ও আরো ২০ থেকে ২২ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। তবে শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলে জানান পুলিশ।

এদিকে; গাইবান্ধা শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রাম। শুক্রবার দুপুরে গিয়ে দেখা গেল, স্বজনদের শোকের মাতম। আল মামুনের বাড়িতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশিদের ভিড়। মা রনজিনা বেগম ও মামুনের স্ত্রী দিনা খাতুনসহ সবাই কান্নাকাটি করছেন।

শুক্রবার জুম্মার নামাজের পর ময়না তদন্ত শেষে গাইবান্ধা থেকে গ্রামের বাড়িতে লাশ নিয়ে আসার পর এক হৃদয় বিদারক ঘটনার অবতারনা হয়। আত্মীয়-স্বজন ও প্রতিবেশিদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। পরে বাদ আসর বিকেল সাড়ে ৪টায় স্থানীয় পীরেরহাট ঈদগাঁ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহতের স্ত্রী দিনা খাতুন জানান, গত ৩-৪ বছর থেকে আল মামুন দলের সাথে সক্রিয় ছিলো না। দীর্ঘদিন থেকে মামুন ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিলো। সে বর্তমানে বিপিএলের সিলেট দলের নেট ফাস্ট বোলার ছিলো। আমি স্বামী হত্যার বিচার চাই।

মামলার বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত ও আটক করতে অভিযান শুরু করেছে।

প্রসঙ্গত; গতকাল বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে এক দল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ধাপরেহাট জামদানি সড়ক মোড় এলাকায় মামুনের ওপর হামলা করে তাঁর শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার নিয়ে যায়। কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হয়। পরে তার লাশ নিয়ে এলাকাবাসী ধাপেরহাটে অবস্থান নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!