1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) বাদল কুমার মন্ডল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা-লারমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাট হররাম এলাকার মোঃ আজগর আলী খাঁনের ছেলে মোঃ আব্দুল হামিদ খাঁন (৪৮), ঢাকা দক্ষিন কেরানীগঞ্জ এলাকার মৃত সহিদ পাইকের ছেলে মোঃ লিটন (৪৫), মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী হাটু বালুগাও এলাকার মোঃ বুদাই দেওয়ানের ছেলে মোঃ আয়নাল হক (৩৮), মুন্সিগঞ্জ জেলার লৌহজঙ এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে মোঃ নয়ন সরকার গোপাল (৩৮), ঢাকা কেরানীগঞ্জ রুইতপুর, ধর্মসুর এলাকার মৃত আনসার আলীর ছেলে মোঃ আমির হোসেন(৪৮)।

লালমনিরহাট সদর থানার (ওসি তদন্ত) বাদল কুমার মন্ডর জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ ফেব্রুয়ারী) ভোরে তার নেতৃত্বে লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে জেলা শহরের মিশনমোড় এলাকার সীমান্ত আবাসিক হোটেলে থেকে ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় আটককৃতদের কাছে থেকে ধারালো চাপাতি, ৫টি সুতার মোটা রশি, কাঠের হাতল যুক্ত একটি চেইন, একটি চাকু, বড় কসটেপসহ ডাকাতিতে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাতের প্রধান আব্দুল হামিদের বিরুদ্ধে ৭টি ডাকাতি ও চুরির মামলা ছাড়াও প্রত্যেকের বিরুদ্ধে ৫/৬টি করে ডাকাতি ও চুরির মামলা রয়েছে বলেও জানান তিনি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা করে দুপুরের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!