1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

রমজান মাসে আল-আকসায় ‘নিরাপত্তা বিধিনিষেধ’ আরোপ করেছে ইসরাইল

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

ইসরাইল বৃহস্পতিবার জানিয়েছে, সপ্তাহের শেষে শুরু হতে যাওয়া মুসলিমদের পবিত্র রমজান মাসে জেরুজালেমের পুরাতন নগরীর আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ‘নিরাপত্তা বিধিনিষেধ’ বাস্তবায়ন করবে তারা। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

রমজান মাসে, লাখ-লাখ ফিলিস্তিনি পবিত্র জেরুজালেম নগরীর পূর্ব অঞ্চলে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসায় নামাজ পড়তে আসেন। নগরীর এই অংশ ইসরাইলের দখলে রয়েছে।

এই বছর, রমজান মাসের আগে গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়, যা ফিলিস্তিনি ভূখণ্ডে ভয়াবহ এক যুদ্ধ বন্ধ করেছে। রক্তক্ষয়ী ওই যুদ্ধের ফলে কয়েক হাজার মানুষ নিহত হয়।

সাংবাদিকদের উদ্দেশে এক অনলাইন ব্রিফিংয়ে ইসরাইলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বলেন, ‘জনসাধারণের নিরাপত্তার জন্য স্বাভাবিক বিধিনিষেধ প্রতি বছরের মতোই বলবৎ থাকবে।’ গত বছর, গাজা যুদ্ধের সময়, ইসরাইলি কর্তৃপক্ষ আল-আকসায় আসা দর্শনার্থীদের ওপর, বিশেষ করে অধিকৃত পশ্চিম তীর থেকে আসা ফিলিস্তিনিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

‘নিরাপত্তার কারণে’ শুধুমাত্র ৫৫ বছর বা তার বেশি বয়সী পুরুষ ও ৫০ বছরের বেশি বয়সী নারীদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেওয়া হয়। অন্যদিকে জেরুজালেমের পুরাতন শহর জুড়ে হাজার হাজার ইসরাইলি পুলিশ মোতায়েন করা হয়।

এই বছর আবার সতর্কতা অবলম্বন করা হবে বলে মেনসার ইঙ্গিত দেন। তিনি বলেন, কারো ওপর সহিংসতা ও আক্রমণ উস্কে দেওয়ার হীন আকাঙ্খাকে আমরা অবশ্যই মেনে নিতে পারি না, কোনো দেশই তা মেনে নেবে না। তবে তিনি এই বছর পুলিশ মোতায়েন করবে কিনা সে সংক্রান্ত বিস্তারিত কিছু জানাননি।

আল-আকসা মসজিদ প্রাঙ্গণ ফিলিস্তিনিদের জাতীয় পরিচয়ের প্রতীক।

দীর্ঘস্থায়ী রীতি অনুসারে, মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের যাওয়ার অনুমতি থাকলেও প্রার্থনা করার অনুমতি নেই।

ইসরাইলি সরকার বারবার বলেছে, তারা মসজিদ প্রাঙ্গণে স্থিতাবস্থা বজায় রাখতে চায়, তবে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা এটিকে সহিংসতার একটি কেন্দ্র করে তুলেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!