1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবীতে গাইবান্ধায় জামায়াতের মিছিল

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ আসর গাইবান্ধা স্টেশন জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি রেল স্টেশনে গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মাও. জহুরুল ইসলাম, শহর আমীর অধ্যাপক ফেরদৌস আলম ফিরোজ, সদর উপজেলা আমীর মাও. নুরুল ইসলাম মন্ডল, সেক্রেটারি প্রভাষক ওবায়দুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মো. শাওন হাসান প্রমুখ।

বক্তারা বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, সকল প্রকার অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। দিনের বেলা হোটেল-রেস্তোরাঁগুলো বন্ধ রাখতে হবে।

তারা আরো বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব। রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য কমিয়ে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানান নেতারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!