1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মহান শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধায় লেখক ফোরামের আলোচনা ও সাহিত্যপাঠের আসর

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধা লেখক ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও সাহিত্যপাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গাইবান্ধা সরকারি মহিলা কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লেখক, সাহিত্যিক, সাংবাদিক ও গাইবান্ধা লেখক ফোরামের সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাইবান্ধা লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু।

এই দিবসের গুরুত্ব, তাৎপর্য ও ইতিহাস নিয়ে আলোচনা করেন এবং কবিতা আবৃত্তি করেন লেখক ও সাংবাদিক গোবিন্দ লাল দাস, অধ্যাপক ইবনে সিরাজ, লেখক ও গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব, নিয়াজ রহমান লোটন, ফোকলোর গবেষক ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ড. মো. শফিউল ইসলাম ভুঁইয়া, রংপুর বিভাগীয় লেখক পরিষদ গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুল হিলালী বাবু, অধ্যাপক নাসরীন সুলতানা রেখা, অ্যাড. কাসেম ইয়াসবীর, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শাহনেওয়াজ খান, ডা. মো. আব্দুর রউফ মিঞা, জিয়াউল হক কামাল, রনজিৎ সরকার, কলেজ শিক্ষক ও লেখক শরীফা ইসলাম রানী, অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।

আলোচকগণ বাংলা ভাষা ব্যবহারের ওপর গুরুত্ব ও তাৎপর্য-সহ বায়ান্ন’র ভাষা আন্দোলনের ইতিহাস, গুরুত্ব ও তাৎপর্য নিয়ে ব্যাপক আলোচনা করেন। বাংলা ভাষার উৎপত্তি ও জনপ্রিয়তা এবং এই ভাষার আন্তর্জাতিক পরিচিতি নিয়ে আলোচকগণ ব্যাপকভাবে ব্যাখ্যা করেন।

একুশের ও দেশের কবিতা আবৃত্তি করেন সুলতান উদ্দিন আহমেদ, মমতাজ বেগম রেখা, খোন্দকার নিপন, হালিমুজ্জামান বিলু, মোর্শেদা বেগম, কবি পিটু রশিদ, জায়েদা আনোয়ারী মিনু, নিয়াজ আকতার, জাহীদ লিংকন, কে এম নেয়ামুল আহসান পামেল, রফিক উদ্দিন আহমেদ ডিজু, রেজা-উল-হক মিতা, শুভদ্বীপ ও বিশ্বজিৎ প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!