1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

বিএনপির সমাবেশ সফল করতে পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবীতে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবীসহ দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা ছাড়াও বিভিন্ন জনদাবীতে গাইবান্ধায় বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে পলাশবাড়ী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের আয়োজনে ইউনিয়ন নেতৃবৃন্দের উপস্থিতিতে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডলের সভাপতিত্বে এ প্রস্তুতি সভায় উপস্থিত থেকে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সরকার খোকন, সদস্য সচিব মাহমুদুল হক মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক সোয়েব হক্কানি, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শরিফ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিফেজ সরকার ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরান সরকার।

সভাটির সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিল্লাত সরকার মিলন ও পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামীম রেজা। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফিরোজ আহম্মেদ, আরিফ মুন্সি, আশরাফুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শামীম আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাকিরুল মন্ডলসহ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সকল ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা আগামী ২৪ ফেব্রুয়ারি দুপুর ২টায় গাইবান্ধা জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!