1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনকাই গ্রামের আব্দুর রহমানের ছেলে আল হোসাইন (১৯), একই এলাকার মাস্টারপাড়ার জিয়াউর রহমানের ছেলে শাহ নেওয়াজ (২০) ও মঞ্জুরুল আলীর ছেলে মিথুন (১৯)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, তারা এক মোটর সাইকেলে তিনজন একটি কোচকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

নিহত আল হোসাইনের ভাই আল হাসান বলেন, গত রোববার বিকেলে তিনটি মোটরসাইকেল যোগে ৯ বন্ধু মিলে নওগাঁ বাণিজ্য মেলায় ঘুরতে যায়। রাতে মেলা থেকে বাড়ি ফেরার পথে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি অতিক্রম করার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আমার ভাই আল হোসাইনসহ তিন বন্ধুর মৃত্যু হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!