1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ফুলছড়ির চরে নারীবান্ধব আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবীতে গণজমায়েত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চর এলাকার নারীদের জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্র কার্যকর ব্যবস্থাপনা ও নির্মাণের দাবীতে প্রায় ২শ’ শতাধিক নারী-পুরুষ একত্রিত হয়ে গণজমায়েত করেছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার ফজলুপর চরে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ও এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে কমিনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ গণজমায়েতে অংশ নেন।

নারী দলের সদস্য সাজেদা বেগম বলেন, ‘প্রতিবার বনা। এলেই আমাদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বাড়ির চারপাশে ও ঘরে পানি থাকায় টিনের চালায় আশ্রায় নিতে হয়। বিশেষ করে গর্ভবতী নারী, কিশোরী ও শিশুদের বিপাকে পরতে হয়। তাই আমরা নারী ও কিশোরীদের জন্য উপযোগী নিরাপদ আশ্রয় কেন্দ্র চাই।’

স্থানীয় শেখ ফরিদ বলেন, বন্যার সময় চরাঞ্চলে রাস্তা ঘাট তলিয়ে যায় ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না, আশ্রায়কেন্দ্র না থাকায় নিজ বাড়িতে নিরাপত্তার ঝুঁকিতে থাকে।

 

ফুলছড়ি উপজেলা জিকা কমিটির সদস্য শাহিন আলম বলেন, বন্যার সময় প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা নারীসহ সর্বস্তরের মানুষ মানবতর জীবনযাপন করে। এবং শিক্ষা ও চিকিৎসা সেবাও ব্যহত হয়। এ কারনে এই চরাঞ্চলে নিরাপদ আশ্রয় কেন্দ্র নির্মাণের জোর দাবী জানাই।

ফজলুপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী বলেন, দুর্যোগপ্রবণ চরাঞ্চলে নারী ও শিশুদের জন্য আলাদা নিরাপদ আশ্রয়কেন্দ্র নাই। বন্যার সময়ে কৃষি ফসলি জমি তলিয়ে যায়। গবাদি পশু নিয়ে দুশ্চিন্তা থাকে চরাঞ্চলে মানুষ। এবং নারী, শিশু সহ সকলে নানা রকমের অসুবিধার সম্মুখীন হন, বিশেষ করে স্বাস্থ্যসেবা, স্যানিটেশন এবং নিরাপত্তার দিক থেকে। তাই নারী-বান্ধব আশ্রয় কেন্দ্র নির্মাণ এখন সময়ের দাবি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফারজানা আক্তার, বাসেদ মিয়া ও উপজেলা জিকা কমিটির সদস্য ইয়ারন বেগম প্রমুখ।

উল্লেখ্য; চর এলাকায় দুর্যোগপ্রবণতার কারণে নারী, শিশুদের জন্য নিরাপদ আশ্রয়ের অভাব। তাই এ গণজমায়েত মধ্য দিয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবী জানান।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!