1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ফুলছড়িতে দিনব্যাপী পুষ্টি সচেতনতা ও শিখন মেলা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়িতে এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী পুষ্টি সচেতনতা ও শিখন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে ‘নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ’ প্রকল্পের আওতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল। এসকেএস ফাউন্ডেশন পরিচালক (অর্থ) খোকন কুমার কুন্ডু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আখি সরকার, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মিলন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেন, এসকেএস ফাউন্ডেশনের সমন্বয়কারী বাহারাম খান, পিকেএসএফ এর ব্যবস্থাপক (আরএমটিপি) পুষ্টিবিদ কপিল কুমার পাল ও মেলায় অংশগ্রহণকারী আব্দুল হান্নান প্রমুখ।

মেলায় পুষ্টিকর খাবার, ফ্রি মেডিকেল ক্যাম্প, সমৃদ্ধ বাড়ি, ভিটামিন, মিনারেল, ওয়াস, কৃষি ও লাইভ কুকিংসহ পুষ্টি সচেতনতা বিষয়ক ১৩টি স্টল স্থান পায়। এদিন বিকেলে পুষ্টি সচেতনতায় নাটক এবং পট গান সকলের মন জয় করে। শেষে মেলায় অংশগ্রহনকারী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!