1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

পলাশবাড়ীতে সি-সার্কেল অফিসের সামন থেকে ২৫০ কেভি ক্ষমতাসম্পন্ন ট্রান্সফর্মার দুঃসাহসিক চুরি সংঘটিত

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের সি-সার্কেল অফিসের সামন থেকে রহস্যজনক ভাবে প্রায় ৬ লাখ টাকা মূল্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন ২৫০ কেভি ট্রান্সফর্মার দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এ ব্যাপারে বিদ্যুত বিভাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে জানা যায়, পলাশবাড়ী পৌরশহর এলাকার পলাশবাড়ী-গাইবান্ধা সড়ক ঘেঁষে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) অফিসের সামন থেকে রহস্যজনকভাবে ট্রান্সফর্মারটি দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। শহরের জামালপুর গ্রামে অবস্থিত ট্রান্সফর্মারটি দিয়ে জামালপুর গ্রাম ছাড়াও সড়কের দু’ধারের ছোট-বড় কলকারখানা-বাসাবাড়ি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও অন্ততঃ ২’শ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ ছিল। একইস্থানে ধান-চাল ব্যবসায়ী রোস্তম আলীর মালিকানাধীন মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স-এর ব্যবসা প্রতিষ্ঠান-কিনিক, বাসা-বাড়ি, বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ২টা থেকে ভোররাতের যেকোনো সময় এ দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে বলে জানান নেসকো’র পলাশবাড়ী আবাসিক প্রকৌশলী হারুন-অর-রশিদ।

তিনি আরো জানান, ট্রান্সফর্মারটির সংযোগ তারের সাথে বেশ পরিমাণ মূল্যবান তামার তার ছিল। সবমিলিয়ে ট্রান্সফর্মারটির আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। পলাশবাড়ী থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলে তিনি জানান। এমন উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফর্মারটি কেবল অভিজ্ঞ চোরচক্রের দাড়ায় চুরি করা সম্ভব। ট্রান্সফর্মারটি থেকে নির্দিষ্ট সংযোগধারী গ্রাহকদের যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় এ জন্য একই সড়কে অবস্থিত পৃথক অপর দু’টি ট্রান্সফর্মার থেকে তাদের বিদ্যু’ সঞ্চালন স্থানান্তরিত করা হয়েছে বলে এ বিদ্যুত কর্মকর্তা জানান।

থানা পুলিশ ট্রান্সফর্মার চুরি সংঘটিত এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ কর্তৃক অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশ গণমাধ্যম কর্মীদের জানান, চোরচক্র’র অনুসন্ধানে প্রয়োজনীয় পুলিশী জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য; পৌরশহরের অভিজাত এলাকা প্রফেসরপাড়ার বেশ কয়েকটি বাসা-বাড়ি ছাড়াও শহর থেকে মাত্র ৩ কি.মি. দুরত্ব মহাসড়কের জুনদহ এলাকা থেকে সম্প্রতি ৫ থেকে ৬টি চাউলকলের বিদ্যুৎ সংযোগের মূল্যবান তার চুরি সংঘটিত হয়। এছাড়া চলমান সময় উপজেলার বিভিন্ন স্থান থেকে এমন চুরি সংঘটিত অব্যাহত থাকায় ভুক্তভোগী মহল নানা সংশয়ে ভুগছেন। খোদ সি-সার্কেল অফিসের সামন এবং পলাশবাড়ী পৌরশহরের ব্যস্ততম পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের পাশ হতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফর্মাটি চুরি যাওয়ায় স্থানীয় সর্বস্তরের সচেতন মহলের মাঝে নানা আলোচনা-সমালোচনাসহ মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!