1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

পলাশবাড়ীতে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে। এঘটনায় মাদক পল্লী খ্যাত পৌরশহরের রাইগ্রামের একজন শীর্ষ মাদক কারবারী গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে।

গত মঙ্গলবার (১২ ফেব্রুয়ারী) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর একটি টীম ৮৬ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেফতার করে। এরা হলেন পলাশবাড়ী পৌরসভার মাদক পল্লী খ্যাত রাইগ্রামের মৃত হিরোইন জব্বারের স্ত্রী নারী মাদক কারবারী ফেরদৌসী বেগমের ছেলে মাদক সম্রাট ফেরদৌস, কালুগাড়ী গ্রামের মৃত আজগর আলীর ছেলে ফিরোজ কবির এবং দুবলাগাড়ী গ্রামের তসলিম প্রধানের ছেলে লিখন প্রধান।

এদিকে; অপর এক অভিযানে একই রাতে পলাশবাড়ী পৌরসভার ছোট শিমুলতলা গ্রামথেকে পৌর জাসাস-এর আহবায়ক আল আমিনকে (৩৮) ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। আল আমিন পলাশবাড়ী পৌরসভার আমবাড়ী গ্রামের আব্দুল মজিদের ছেলে বলে জানা গেছে।

গ্রেফতারকৃত আল আমিনের ছোট ভাই পলাশবাড়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সম্বনয়ক রবিউল ইসলাম দাবী করেছেন, তার বড় ভাই আল আমিন কখনো এবং কোন সময়ই মাদক সেবন কিংবা ব্যবসার সঙ্গে জড়িত নয়। শত্রুতাবশত: তাকে কৌশলে ষড়যন্ত্র মূলকভাবে ফাঁসানো হয়েছে। বিএনপি দলীয় ভাবেও একই দাবী করে বলেছেন বিষয়টি রহস্যজনক। নিশ্চয়ই কোন দুরভিসন্ধিমূলক।

এব্যাপারে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‌্যাব ও পুলিশের পক্ষ থেকে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!