1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

পলাশবাড়ীতে বনের হনুমান লোকালয়ে

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকায় বনের হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। উৎসুক জনতা হনুমান টিকে খাবার দিচ্ছে। হনুমানও খাবার খেয়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে।
জানা যায় , পৌরসভার ৩নং ওয়ার্ড উদয়সাগর গ্রামে ২৩ ফেব্রুয়ারি রবিবার সকালে এবং আজকে সোমবারেও কালীবাড়ি ও গাইবান্ধা রোড তিন মাথা এলাকার ঐ একটি হনুমান রাস্তায় হাঁটতে দেখে স্থানীয়রা। প্রথম দিকে মানুষজন ভয় পেলেও এখন আর ভয় পাচ্ছে না। বনের হনুমান লোকালয়ে মানুষের সঙ্গে মিতালী গড়ে তুলেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। হনুমান দেখা মাত্রই মানুষ এসে ভিড় করছে। মানুষের দেয়া খাবার খেয়ে মনের আনন্দে হনুমান গাছে ও স্থলে ঘুরে বেড়াচ্ছে। বন বিভাগ কর্তৃপক্ষ দাবি করেছেন, বনে পর্যাপ্ত খাবার না পাওয়ায় হনুমান খাবার সংগ্রহে লোকালয়ে প্রবেশ করছে। হনুমান লোকালয়ে প্রবেশ করায় আতঙ্কের কিছুই নেই। হনুমান কাউকে ক্ষতি করে না। ইচ্ছা মতো ওরা চলে যাবে।

উদয়সাগর গ্রামের মো. ফজলার রহমান বলেন, আমার ৩৮ বছর বয়সে কোন দিন গ্রামে হনুমানের আগমন দেখিনি। এখন হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। খুবই ভালো লাগছে। মানুষ হনুমানকে খাবার দিচ্ছে।

৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আব্দুস সোবহান বলেন, হনুমানকে লোকজন খাবার দিচ্ছে। দুই দিনের মধ্যেই হনুমান মানুষের সঙ্গে গভীর মিতালী গড়ে তুলেছে।

জেলার বন বিভাগের বন কর্মকর্তা এ,এইচ,এম,শরিফুল ইসলাম মন্ডল বলেন, খাবার সংঙ্কটে বনের হনুমান লোকালয়ে প্রবেশ করেছে। এতে ভয়ের কিছুই নেই। ও আবার ওর ইচ্ছা মতো বনে ফিরে যাবে। তবে খেয়াল রাখতে হবে কেউ যেন হনুমানকে আঘাত না করে।

তিনি আরো বলেন, সম্ভবত ইন্ডিয়া হতে যেসব সবজির গাড়ি গুলো আমাদের দেশে আসে সেগুলো গাড়িতে খাবারের জন্য উঠলে দু’একটা হনুমান চলে আসতে পারে
এতে ভয়ের কিছু নেই এদের কে খাবার দেয়া যাবে না খাবার না দিলে এমনিতেই আবার বনে ফিরে যাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!