1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

পলাশবাড়ীতে জেলা যুবদল সভাপতিকে হত্যা চেষ্টায় সাবেক এমপি স্মৃতিসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা-৩ আসনের সাবেক এমপি অ্যাড. উম্মে কুলসুম স্মৃতির নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা জেলা যুবদল সভাপতি রাগীব হাসান চৌধুরীকে হত্যা চেষ্টায় পলাশবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের মালিকানাধীন পৌরশহরে (নুনিয়াগাড়ী) থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিগত ১৯/০৯/২০২০ সালে সাবেক এমপি স্মৃতির নির্দেশে থানা যুবদল কর্মী সমাবেশ চলাকালীন এদিন দুপুর ১২টায় চিহিৃত ৪৬ জনসহ অজ্ঞাতনামা আরো ৪০ থেকে ৫০ জন আসামী ককটেল, হাত বোমা, ধারালো অস্ত্র, ক্রীচ, বেকী, রামদা, হকষ্টীক, লোহার রড-পাইপ ও বাঁশের লাঠিসহ মারাত্মক অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে।  এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামিকুল ইসলাম লিপন, আ’লীগ নেতা রফিকুল ইসলাম ও মিনু মিয়া গংদের হাতে থাকা ককটেল অফিসের প্রবেশ গেইটে নিক্ষেপ করে। এতে সমাবেশে যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উপস্থিত নেতাকর্মীরা প্রাণ রক্ষার্থে দিক-বিদ্বিক ছুটাছুটি করতে থাকে। ওই সময় তেড়ে আসা আওয়ামী লীগ নেতাকর্মীরা জেলা যুবদল সভাপতি রাগীব হাসান চৌধুরীকে হত্যার চেষ্টায় মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম করে। এছাড়াও জেলা যুবদল সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন ও সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক ভুট্টুসহ বেশকয়েক জন মারাত্মক আহত হন।

ঘটনার প্রায় ৫ বছর পর সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামিকুল ইসলাম লিপন, আ’লীগ নেতা বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ আ.লীগ দলীয় ৫৬ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে পলাশবাড়ী উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহাম্মেদ বাদী হয়ে (নং-৪, তাং- ০৩-০২-২০২৫) পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভুট্টু মামলা দায়েয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!