1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

পলাশবাড়ীতে ইটভাটা শ্রমিকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ইটভাটা শ্রমিক সবুজ মিয়া (২৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের পশ্চিম গোপিনাথপুর গ্রামে সবার অজান্তে নিজ শয়ন ঘরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

জানা যায়, সবুজ মিয়ার স্ত্রী মেরিনা খাতুন গত ৪ ফেব্রুয়ারি তার বাবার বাড়ী আমলাগাছী কয়ারপাড়ায় বেড়াতে যায়। অন্যান্যদিনের ন্যায় শনিবার (৮ ফেব্রুয়ারি) ইটভাটার কাজ শেষে সবুজ শ্বশুর বাড়ীতে যায়। পরদিন রোববার সকাল ১১টার দিকে সে শ্বশুর বাড়ী থেকে বাড়ীতে এসে নিজ শয়ন ঘর বন্ধ করে দীর্ঘ সময় থাকে।

এদিকে তার বড়ভাবী মিতা বেগম দুপুর ১টার দিকে উৎসূকবশত: ঘরের দরজার ফাঁক দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ঘরের ধর্ণার সাথে গলায় রশি দিয়ে সবুজ ঝুলিয়ে আছে দেখতে পায়। এসময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে দরজা ভেঙ্গে সবুজের নিষ্প্রাণ দেহ রশিতে ঝুলছে। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে সবুজের মরদেহ উদ্ধার করে। শেষে প্রাথমিক সুরতাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মরদেহ গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়। আত্মহত্যার সঠিক কোন কারণ জানা যায়নি।

তবে পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন থেকে পেটের ব্যাথায় মানসিক চাপে ভুগছিলেন সবুজ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে একারণে স্বামী-স্ত্রীর মধ্যে মান-অভিমানের জের ধরেই সবুজ আত্মহত্যা করে থাকতে পারে।

থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!