1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

পলাশবাড়ীতে অবৈধভাবে ইউপি রাস্তার গাছ কর্তন করায় থানায় মামলা দায়ের

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ঢোলভাঙ্গা ঝিলবান্ধার মোড় থেকে নান্দিশহর ও রায়তি নড়াইল গ্রামের ইউপি রাস্তার গাছ নিলাম ছাড়াই অবৈধভাবে কর্তন করায় প্রভাবশালী কাঠ ব্যবসায়ী ও ঠিকাদার আওয়ামীলীগ নেতা কামাল সরকার সহ ৩ জনকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- ০২/২০২৫ জি-আর ২৬/২৫
উল্লেখ্য, উপজেলার বেতকাপা ইউনিয়নের ঢোলভাঙ্গা ঝিলবান্ধা মোড় হতে নান্দিশহর ও রায়তি নড়াইল গ্রামে ইউপি রাস্তায় প্রায় ১৪-১৫ বছর পূর্বে স্থানীয় লোকজন ও তৎকালীন ইউপি চেয়ারম্যান রাস্তার দুই ধারে কয়েক হাজার ইউক্লিপটার্স কাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। উক্ত গাছ গুলো বড় হওয়ায় স্থানীয় প্রভাবশালী কাঠ ব্যবসায়ী ও ঠিকাদার কামাল সরকার প্রায়ই রাতে ও ভোরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রায় ২ শতাধিক গাছ চুরি করে কেটে নিয়ে যায়।
এমতাবস্থা চলাকালে গত ৩১ জানুয়ারী ভোর রাতেও উক্ত কামাল সরকার ও তার সাঙ্গপাঙ্গোরা ঝিলবান্ধা মোড় হতে নান্দিশহর রাস্তার প্রায় ৫০টি ইউক্লিপ্টার্স গাছ কোন কাগজপত্র ছাড়াই অবৈধভাবে কর্তন করে নিয়ে যায়। যার মূল্য অনুমান ২০ লক্ষ টাকা হবে।
এ ব্যাপারে সাংবাদিক পাপুল সরকার বাদী হয়ে ২ ফেব্রুয়ারী রায়তি নড়াইল গ্রামের কাদের সরকারের ছেলে কামাল সরকার, একই গ্রামের কাফী সরকারের ছেলে আরিফ সরকার ও পার আমলাগাছী গ্রামের কদ্দুস আকন্দের ছেলে পাপুল আকন্দকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!