1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

নাব্যতা সংকটে ব্রহ্মপুত্র, পায়ে হেঁটেই নদী পাড়ি!

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে
মোস্তাফিজুর রহমান (ফিলিপস্):সাঘাটা ফুলছড়ি সংবাদদাতাঃ
ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন স্থানে পলি জমে ডুবোচর ও ছোট-বড় চর জেগে ওঠায় নৌযান চলাচল ব্যাহত হচ্ছে, ফলে স্থানীয়দের মাইলের পর মাইল পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হচ্ছে। পানি না থাকায় ধু-ধু বালু চর এখন মরুভূমির আকার নিয়েছে। এক সময়ের উত্তাল নদী এখন বছরের প্রায় অর্ধেক সময়ই শুকিয়ে থাকে।
ফুলছড়ির ব্রহ্মপুত্র নদে  চরাঞ্চলের হাজারো মানুষসহ নদীপথে যাতায়াতকারীদের পায়ে হেঁটে বা ঘোড়ার গাড়ি ব্যবহার করে ৮ থেকে ১০ কিলোমিটার বালুচর পাড়ি দিতে হচ্ছে। নদীর এমন অবস্থা যোগাযোগ ব্যবস্থায় চরম বিপর্যয় সৃষ্টি করেছে।
ব্রহ্মপুত্র নদের চরের উৎপাদিত কৃষিপণ্য জেলার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু নদীপথে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কৃষিপণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।
অন্যদিকে, চরাঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন ৮ হাজারের বেশি শিক্ষার্থীকে নদের বালু চর পাড়ি দিতে হয়। রোগী ও শিশুদের নিয়ে এই দুর্ভোগ আরও তীব্র।
স্থানীয় বাসিন্দারা জানান, এক সময় সারা বছর পানি থাকা ব্রহ্মপুত্র নদ এখন প্রায় অর্ধেক সময় শুকিয়ে থাকে। নাব্যতা সংকটের কারণে নৌপথে যাতায়াতকারী যাত্রী ও নৌকার মাঝিরা চরম ভোগান্তির শিকার। নদীর বিভিন্ন স্থানে ডুবোচর জেগে ওঠায় নৌকা চলাচল ব্যাহত হচ্ছে, ফলে অতিরিক্ত সময় ও খরচ ব্যয় করতে হচ্ছে।
ফুলছড়ি চরের বাসিন্দা রিপন মিয়া বলেন, ‘বছরের অর্ধেক সময় নদী শুকিয়ে যাওয়ায় হেঁটে যাওয়া আসা করতে হয়। মাঝেমধ্যে নৌকাও আটকা পড়ে গভীর নদীর বালুচরে।’
গাবগাছি চরের রাজন শেখ বলেন, নাব্যতা সংকট নিরসনে দ্রুত ও সঠিকভাবে খনন কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন, যাতে চরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হয় এবং নৌপথে পণ্য পরিবহন স্বাভাবিক থাকে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক মুঠোফোনে জানান, নদীর ভাঙন, উজানের পানি প্রবাহ কমে যাওয়া এবং বর্ষার পলিমাটি জমে যাওয়ার কারণে শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে যাচ্ছে। এ কারণে নাব্যতা সংকট দেখা দিয়েছে।
উল্লেখ্য ব্রহ্মপুত্র নদের ১৬৫টি চর রয়েছে। এসব চরের মানুষ ছাড়াও বালাশী-বাহাদুরাবাদঘাট দিয়ে কমপক্ষে ১০ জেলার মানুষ যাতায়াত করেন। তবে নদীর বর্তমান পরিস্থিতি তাদের জীবনযাত্রা কঠিন করে তুলেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!