1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করল ইরান

  • আপডেট হয়েছে : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

বিপ্লবী গার্ডের নৌবাহিনী শনিবার ইরানের দক্ষিণ উপকূলে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে। ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচনের দুই সপ্তাহ পর নতুন এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করল ইরান। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে উন্মোচনের দৃশ্য দেখানো হয়।

রাজধানী তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, ভূগর্ভস্থ শহরগুলোতে ধ্বংসকারী ইলেক্ট্রনিক যুদ্ধে শত্রুপক্ষকে মোকাবেলা করতে সক্ষম শত শত ক্রুজ মিসাইল রাখা হয়েছে।

এই ক্ষেপণাস্ত্রগুলো ভূগর্ভের শত শত মিটার গভীরে রাখা হয়েছে এবং খুবই কম সময়ের মধ্যে ব্যবহার করা যায়।

সমুদ্রের অনেক দূরের লক্ষ্যবস্তুতে এটি আঘাত হানতে সক্ষম।

বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি এবং নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি ঘাঁটিটি পরিদর্শন করেছেন। তবে নিরাপত্তার স্বার্থে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনাটির অবস্থান গোপন রাখা হয়েছে।

প্রতিবেদনে গদর-৩৮০ নামে একটি নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের মডেলও উন্মোচন করা হয়েছে।

তিনি বলেন, নতুন ক্ষেপণাস্ত্রগুলো শত্রু জাহাজের জন্য নরক তৈরি করতে পারে।

গত মাসে, ইরানের দক্ষিণ জলসীমায় অভিযানরত আক্রমণকারী জাহাজগুলোর জন্য একটি ভূগর্ভস্থ নৌঘাঁটিও উন্মোচন করে ইরানের বিপ্লবী গার্ড।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!