1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে আনসার উপমহাপরিচালক রফিকুল ইসলাম

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহাপরিচালক (প্রশিক্ষন) রফিকুল ইসলাম বলেছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশ ও জাতির উন্নয়ন এবং নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যরা নিরলস ভাবে কাজ করছে। আনসার ও ভিডিপি সদস্যরা সামাজিক ভাবে সতর্কতার সাথে স্থানীয় আইন শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেই চলেছে। বিভিন্ন নির্বাচন, শারদীয় দূর্গা পূঁজা, সরকারি বেসরকারি জনগুরুত্বপূর্ণ দফতরের নিরাপত্তায় আমাদের বাহিনী অন্যান্য বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। দেশের প্রতিটি দুর্যোগ বা ক্রান্তিকালে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে আনসার।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা আনসার প্রশিক্ষন কেন্দ্রে জেলা সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশে বে-সামরিক বাহিনীর মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষিত দক্ষ মানব সম্পদের সদস্য সংখ্যা ৬১ লাখ। বর্তমান অর্ন্তর্বতীকালীন সরকার এ বাহিনীর সার্বিক উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন। বাহিনীর সদস্যদের উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করার আহ্বান জানান। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জননিরাপত্তায় আইন প্রয়োগকারী সংস্থার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা রাখছে। এই বাহিনীর অনেক অর্জন রয়েছে। বাহিনীর সদস্যদের জননিরাপত্তায় অন্য বাহিনীর সদস্যদের সাথে নিবিড় যোগাযোগ রেখে অপরাধীমুক্ত করতে আহবান জানান তিনি।

জেলা সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক আহসান উল্লাহ। এতে আরও বক্তব্য দেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এঞ্জেলা, সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, সেনা বাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর রোকনুজ্জামান, গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট সঞ্জয় কুমার সাহা প্রমুখ।

সমাবেশে শেষে আনসার সদস্য ও সদস্যাদের মাঝে বাই সাইকেল, সেলাই মেশিন ও ছাতা পুরস্কার প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!