1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দেশব্যাপী সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ সম্প্রতি দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে অভিযোগ তুলে দেশের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র জেলা শাখা যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকার সঞ্চালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক ও প্রবীণ রাজনীতিবিদ আমিনুল ইসলাম গোলাপ, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, ছাত্রফ্রন্টের গাইবান্ধা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান, সংগঠক সুবর্না বর্মন বন্যা ও মোখলেছুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে নারী-শিশু ধর্ষণ-নির্যাতন, ছিনতাই, হামলার মতো অপরাধ বেড়ে গেছে। অন্তর্র্বতীকালীন সরকার কোনো ঘটনারই বিচার করছে না। দেশের মানুষকে সুরক্ষা দিতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানান তাঁরা।

দেশে হঠাৎ করে নারী-শিশু ধর্ষণ-নির্যাতন, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকান্ড বেড়ে গেছে উল্লেখ করে সমাবেশে বক্তারা বলেন, এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ আতঙ্কিত। অন্তর্বতী সরকারের উচিত, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা এবং দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা।

মানুষের জীবনের নিরাপত্তা রাষ্ট্রকে দিতে হবে উল্লেখ করে বক্তারা বলেন, আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে নিরাপদে বাঁচতে চাই। আমাদের জীবনের নিরাপত্তা রাষ্ট্রের দিতে হবে।

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, অবিলম্ব এ হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্যায়ভাবে ৯ শিক্ষ ার্থীকে বহিষ্কার করা হয়েছে দাবী করে এর প্রতিবাদ জানান বক্তারা। তারা বলেন, শিক্ষার্থীদের তাদের অভিযোগ জানানোর কোনো সুযোগ না দিয়ে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে এবং প্রক্টর শিক্ষার্থীদের সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন। অবিলম্বে প্রক্টরের পদত্যাগ এবং শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবী জানান বক্তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!