1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ডেভিল হান্ট অভিযানে লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা গ্রেফতার

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধিঃ

দেশব্যাপী অপারেশন ডেভিল্ট হান্ট ঘোষণার পর লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে ঢাকাগামী শাহ আলী বাস কাউন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ লালমনিরহাট ট্রাক, ট্যাঙ্কলড়ি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত গোলাম রসুলের ছেলে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে জেলা শহরের শাহ আলী ঢাকা বাস কাউন্টারে লালমনিরহাট সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে শ্রমিকলীগ নেতা পালানোর চেষ্টা করলে বাস কাউন্টার ঘেরাও করে তাকে গ্রেফতার করা হয়।

তাকে ঢাকা যাত্রাবাড়ির একটি হত্যা মামলা ও লালমনিরহাটের বিএনপির অস্থায়ী কার্যালয় ভাংচুর মামলায় গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আদালতে প্রেরণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!