1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ডেভিল হান্ট অভিযানে লালমনিরহাটে ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধিঃ

দেশব্যাপী অপারেশন ডেভিল্ট হান্ট ঘোষণার পর লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা ও লালমনিরহাট সদর থানা পুলিশ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাব্বির হোসেন, লালমনিরহাট-১ আসনের সাবক সংসদ সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের আপন ভাতিজা এবং উপজেলার বড়খাতা এলাকার বাবুল মিয়ার ছেলে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারে হাতীবান্ধা থানা ও লালমনিরহাট সদর থানা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ওই ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়।

এছাড়াও ট্রাকে করে পালিয়ে যাওয়ার সময় সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা থেকে লালমনিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ নামে শহরের মিশনমোড়স্থ বিএনপির অস্থায়ী কার্যালয় ভাংচুর মামলায় গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) আদালতে প্রেরণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!