1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জামায়াত নেতা আজাহারুল ইসলামের অবিলম্বে মুক্তি ও নিবন্ধন ফিরে পেতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল-সমাবেশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মৃত্যুদন্ড মওকুফ করে অবিলম্বে মুক্তি এবং দলের নিবন্ধনের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা আমীর আব্দুল করিম সরকারের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি মাও. জহুরুল হক সরকারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ও বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুর রহিম সরকার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা সুন্দরগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান, পলাশবাড়ী উপজেলা সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম লেবু, জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মো. ফেরদৌস সরকার রুম্মান, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারি সেক্রেটারি মো. ফয়সাল কবির রানা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি নুরুন্নবী প্রধান, শহর আমীর অধ্যাপক একেএম ফেরদৌস আলম, সদর উপজেলা আমীর মাও. নুরুল ইসলাম মন্ডল, সুন্দরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম মঞ্জু, গোবিন্দগঞ্জ উপজেলা আমীর মাস্টার আবুল হোসেন, পলাশবাড়ী উপজেলা আমীর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সাঘাটা উপজেলা আমীর মাও. ইব্রাহিম হোসেন, সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, ফুলছড়ি উপজেলা আমীর মাও. সিরাজুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, দেশ থেকে স্বৈরাচার বিদায় হলেও তাদের দোসরদের কারণে দীর্ঘদিন থেকে মিথ্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত হয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মুক্তি হয়নি। তারা বিক্ষুব্ধ হয়ে বলেন, দেশ দ্বিতীয়বারের মত স্বাধীন হলেও অনেক নেতাকর্মীর মুক্তি হলেও এখনও এই নেতার মুক্তি না হওয়ায় আমরা বিস্ময় প্রকাশ করছি। বক্তারা তাঁর অবিলম্বে মুক্তির জন্যে বর্তমান সরকারের কাছে জোর দাবী জানান। তা না হলে তাঁর মুক্তির ব্যাপারে আগামীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!