1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

ছোট-বড় সব অপরাধী ডেভিল হান্টে ধরা পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছোট-বড় সকল অপরাধী ডেভিল হান্টে ধরা পড়বে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে  তারাও  রেহাই পাবে না। ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন চলবে বলেও জানান তিনি।

আজ সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে বিভাগীয় শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেয়া হবে না, সেজন্য একাধিক কমিটি রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের ভুক্তভোগীরা আইনি সহায়তা পাবে। লিগ্যাল এইড ডিপার্টমেন্ট থেকেও তারা সহায়তা পাবে।

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ব্যাপারে উপদেষ্টা বলেন, তারা যদি আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণ করতে পারে, তবে বিবেচনা করা যাবে।

সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের মানুষের ভূমিকায় স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, এতে আমরা খুশি। তবে আইন যেনো কেউ হাতে তুলে না নেয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে। কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো।

এ সময় তিনি ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বাংলাদেশ নিয়ে গুজবের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানুষকে সচেতন করায়  সাংবাদিকদের ভূয়সী প্রশাংসা করেন।

মতবিনিময় সভায় পুলিশের আইজিপি ড. বাহারুল আলম, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক আফিয়া আকতারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজশাহীতে দায়িত্বরত সেনা, বিজিবি, র‌্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!