1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গোবিন্দগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজাসহ পুলিশের এএসআই আনিসুর গ্রেফতার

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজাসহ এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ ফ্রেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ পৌরশহরের চারমাথা মোড় থেকেতাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পুলিশের এএআই মো.আনিসুর রহমান (৪০)। তিনি পলাশবাড়ী থানায় কর্মরত আছেন। তার বাড়ী লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে।

থানা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক এসআই মানিক রানা সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান পরিচালনা করেন। এসময় পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি ১৬০ সি.সি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) তল্লাশিকালে আনিসুর রহমানের কাছ থেকে সাড়ে ৯ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। সেইসাথে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত পুলিশ সদস্যের বিরুদ্ধে মঙ্গলবার রাতে একটি মামলা (নং- জিআর ২৩/২৫) দায়ের করা হয়েছে।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যঞ্জেলা বলেন, মাদকসহ গ্রেফতারকৃত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!